Newtown: নিরাপত্তারক্ষীর বন্দুক কাড়ার চেষ্টা, গুলি চলল নিউটাউনে | Bangla News
নিউটাউনের নির্মীয়মাণ বহুতলে নিরাপত্তারক্ষীর বন্দুক কাড়ার চেষ্টা, গুলি চলার অভিযোগ। নিরাপত্তারক্ষীদের অভিযোগ, গতকাল রাতে নির্মীয়মাণ বহুতলে বসে মদ্যপান করছিলেন কয়েকজন শ্রমিক। প্রতিবাদ করায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয়। রড দিয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে শ্রমিকরা। সেইসময় একরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৪ জন। ঘটনায় দু’পক্ষের ২ জনকে আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ।