Mamata Banerjee at Dharmatala: 'বিনামূল্যে গ্যাস দিন প্রধানমন্ত্রী', মোদিকে আক্রমণ মমতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Mar 2021 04:44 PM (IST)
ABP News

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। দুপুর পৌনে ৩টেয় মিছিল শুরু করেন ডোরিনা ক্রসিং পৌঁছন সাড়ে তিনটে নাগাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটেন তারকারাও। এরপর ধর্মতলায় জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। মহিলাদের অসম্মান মানব না।’ তিনি আরও বলেন, ‘মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, সেটা আজব বিষয়। প্রধানমন্ত্রী বলছেন, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত।’ মমতার পাল্টা দাবি, 'বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি। মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।’ মমতার দাবি, বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি। বলেন, ‘মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।' তিনি বলেন, কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না। আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকাবেন। যতই কর হামলা, জবাব দেবে বাংলা।’


 

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Mamata Banerjee at Dharmatala: 'বিনামূল্যে গ্যাস দিন প্রধানমন্ত্রী', মোদিকে আক্রমণ মমতার

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন