Posta Flyover: ভাঙা হচ্ছে পোস্তা উড়ালপুল, এমজি রোডে বন্ধ ট্রাম চলাচল

মঙ্গলবার শুরু হয়েছে বিপর্যস্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। শনিবার সকালে পরিদর্শনে যান পুর ও নগরউন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিন্হা, কেএমডিএ-এর সিইও অন্তরা আচার্য। উড়ালপুল ভাঙার কাজ চলায় পোস্তা এলাকায় নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাত্মা গাঁধী রোডে ট্রাম চলাচল বন্ধ থাকবে। এমজি রোডকে দ্বিমুখী করে দেওয়া হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola