Posta Flyover: ভাঙা হচ্ছে পোস্তা উড়ালপুল, বাস-মিনিবাসেরও রুট বদল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2021 03:01 PM (IST)

অবশেষে শুরু হল পোস্তা ফ্লাইওভার ভাঙার কাজ। ২০০৬ সালের ৩১ মার্চ দুপুরের দিকে নির্মীয়মাণ পোস্তা ফ্লাইওভারে একাংশ ভেঙে পড়ে। ২৮ জনের মৃত্যু হয়। তারপরই সেই কাজ বন্ধ হয়ে যায়। পরে তদন্তে দেখা যায়, এই ফ্লাইওভারের ডিজাইনের সমস্যা রয়েছে। তাই এই ফ্লাইওভার নতুন করে বানানো সম্ভব হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই ফ্লাইওভারটি ভেঙে ফেলার। কেএমডিএ এই ভাঙার কাজ শুরু করে দিল।