Cyclone Yaas: আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কলকাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 06:00 PM (IST)

আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিপজ্জনক গাছ কাটার কাজ শুরু হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হোর্ডিং, পোস্টার ও বিলবোর্ড। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।