Rajeev Kumar Update: সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজীব কুমার-মামলা। ২ সপ্তাহ পর হতে পারে শুনানি

সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজীব কুমার-মামলা। ২ সপ্তাহ পর হতে পারে শুনানি। সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। তার প্রেক্ষিতেই আজ শুনানি হওয়ার কথা ছিল। 

এর আগে ২০১৯-এ সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাজীব কুমারকে। সিবিআই দাবি করেছিল, বহু তথ্য তিনি জানাতে চাননি। ফলে, পরে আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। সারদা-মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে বলে রাজীব কুমারের জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের দাবি, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola