Restaurant Fire: মল্লিকবাজারে ভিড়ে ঠাসা রেস্তোঁরায় হঠাৎ আগুন, ৩ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। Bangla News

মল্লিক বাজারে রেস্তোরাঁয় আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন । দ্রুত খালি করে দেওয়া হয় রেস্তোরাঁ। রান্নাঘর থেকে আগুন লাগে বলে সন্দেহ। দমকল সূত্রের খবর, এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  মল্লিকবাজারের এই রেস্তোরাঁর রান্নাঘরে দুপুর সোয়া দুটো নাগাদ আগুন দেখা যায়। ছুটির দিনে অনেকেই রেস্তোরাঁয় ছিলেন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে সবাইকে নিরাপদে বাইরে বার করে দেওয়া সম্ভব হয়। চলছে ধোঁয়া বার করার কাজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola