প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 11:39 AM (IST)

প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সহধর্মিনী দীপা চট্টোপাধ্যায়। গতকাল রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর চারমাস পর প্রয়াত হলেন সৌমিত্র-জায়া দীপা চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন সৌমিত্র-পত্নী দীপা চট্টোপাধ্যায়। কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি বিকল হয়েই মৃত্যু, খবর পারিবারিক সূত্রে।