West Bengal Elections 2021: নিজের কেন্দ্রে শোভন পৌঁছতেই 'খেলা হবে'

পর্ণশ্রীতে নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Bandyopadhyay)। গাড়ি আটকে দেখানো হল কালো পতাকা। সন্ধ্যায় চার জায়গায় বিক্ষোভ দেখান হল তাঁদের। বিজেপি নেতাদের কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। বাজল ডিজে, উঠল খেলা হবে স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা। যার জবাব দিতে গিয়ে নাম না করে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন শোভন।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola