Cyclone Yaas: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, রাজ্যের বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম ও পাম্পিং স্টেশন পরিদর্শন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 03:10 PM (IST)

অভিমুখ পরিবর্তন করে বাংলাতেই ইয়াসের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শক্তি সঞ্চয় করে আগামীকাল সাইক্লোনে রূপান্তরিত হবে।
তৎপর প্রশাসন। কলকাতা পুরসভার তরফে প্রস্তুতি শুরু হয়েছে। ধাপা পাম্পিং স্টেশনে পাম্পগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে সেগুলি ঠিক আছে কি না।