Strand Road Fire : নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে রেল অফিসারে ১ রক্ষীরও মৃত্যুর আশঙ্কা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Mar 2021 11:16 PM (IST)
ABP News

নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে।  স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। ১৩ তলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ল নীচের দিকে। অফিস টাইমে  স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন। ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হল আশেপাশের ভবন। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দমবন্ধ হয়ে পাঁচ-ছয়জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিপর্যস্ত উত্তর পূর্ব সীমান্ত রেলের বুকিং। প্রায় চার ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। রেলের সার্ভার রুমে ছড়িয়ে পড়ে আগুন। পূর্ব ভারতে অনলাইন বুকিং বন্ধ। রেল অফিসারের এক রক্ষীর মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ হাকিম বলেন, "ফোর্স কাজ করছে। কজন মারা গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ১৩ তলা পর্যন্ত উঠতে পারিনি। রেসকেউ ফোর্স উপরে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে।" ঘটনাস্থল পরিদর্শনৈ যান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি বলেন, "ছয় থেকে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে দমকল কর্মী, রেল আধিকারিক ও পুলিশ অফিসার রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।"

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Strand Road Fire : নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে রেল অফিসারে ১ রক্ষীরও মৃত্যুর আশঙ্কা

TRENDING VIDEOS

রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?4 Hour ago

'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের1 Day ago

বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড1 Day ago

চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন