Strand Road Fire: 'রাজ্যে দুর্ঘটনা ঘটলেই অন্যকে দায়ী করেন মুখ্যমন্ত্রী', ট্যুইট অমিত মালব্যর

গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ট্যুইট করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malbya)। তিনি ট্যুইটে লেখেন, “যখনই পশ্চিমবঙ্গে কোনও দুর্ঘটনা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অপরকে দোষারোপ করেন। ২০১৬ সালের ব্রিজ ভেঙে পড়া কিংবা আমরির অগ্নিকাণ্ডের জন্য তিনি বামপন্থীদের দায়ী করেছিলেন। ধুলাগড়ের দাঙ্গার জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেন। আর আজ স্ট্র্যান্ড রোডের (Strand Road) মৃত্যুর ঘটনায় তিনি রেল কর্তৃপক্ষকে দায়ী করছেন”।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola