Strand Road Fire: হাওয়ার দাপটে ছড়াচ্ছে আগুন, স্ট্র্যান্ড রোডে আগুন নেভাতে হিমশিম দমকলকর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 10:45 AM (IST)

নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের স্ট্র্যান্ড রোডেরই (Strand Road) একটি বহুতলে আজ সকালে আগুন লাগে। আজ সকাল পৌনে ৮টা নাগাদ বহুতলের চারতলায় আগুন লাগে। নীচের তলায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা । হাওয়ার আধিক্য থাকায় ছড়িয়ে পড়েছে আগুন। আগুন এমনভাবে গ্রাস করেছে, যে দমকলকর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ওই বহুতলেই রয়েছে একটি ক্যান্টিন। ফলে আগুন ভয়াবহ চেহারা নিতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।