Strand Road Fire: ঘটনাস্থলে ছিলেন না রেলের আধিকারিকরা, পাওয়া যায়নি বিল্ডিং-এর ম্যাপও : Mamata

গতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গতরাতেই ঘটনাস্থানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তিনি বলেন, “এটা রেলের ভবন, অনেক পুরনো বহুতল। রেলের জায়গা, কিন্তু আমি খোঁজ নিলাম কেউ এসেছে কী না। তারা কেউই আসেননি। তাঁদের ওপরও তো দায়িত্ব বর্তায়। রাজ্যের দমকলের তরফে একটি ম্যাপ চাওয়া হয়েছিল কিন্তু তা পাওয়া যায়নি”। তিনি আরও বলেন, “তবে এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না।“

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola