Strand Road Fire: স্টিফেন কোর্ট-AMRI- নিউ কয়লাঘাট বিল্ডিং, থেকেই যাচ্ছে কলকাতার বহুতলগুলিতে নিরাপত্তার প্রশ্ন

২০১০ সালে স্টিফেন কোর্টের (Stephen Court ) অগ্নিকাণ্ড কেড়েছিল ৪৩টি প্রাণ। ২০১১ সালে AMRI আগুন কেড়েছিল ৯১টি প্রাণ। এবার নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে রেলের বহুতলে আগুন নেভাতে গিয়ে ঝলসে এবং নামতে গিয়ে লিফটে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৯ জনের। আর তারপরই দায় নিয়ে যথারীতি শুরু হয়ে গেল চাপানউতোর। যেমনটি প্রতিবারই হয়। কিন্তু ঘটনা ঘটলে তরজা হয়। তারপর যে কে সেই। কলকাতার বহু বহুতলে নিরাপত্তার সেই বেহাল ছবিটা বিন্দুমাত্র পাল্টায় না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola