Suicide Attempt: 'খাবার নিয়ে ঝামেলা হয়েছিল', বললেন গঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণীর শ্বশুর

দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) থেকে ঝাঁপ তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করল রিভার ট্রাফিক পুলিশ। অসুস্থ ওই তরুণীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে। কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটে। সেই সময় স্পিড বোটে টহল দিচ্ছিল রিভার ট্রাফিক পুলিশ। হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে আসে। আনন্দপুরের (Anandapur) ২৭ বছর বয়সী এই তরুণী কী কারণে ঘটনাটি ঘটালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তরুণীর শ্বশুরমশাই (Father In Law) জানান, “কোনও ঝামেলা নেই। খাবার নিয়ে ঝামেলা। একটু সেন্টিমেন্টাল কিন্তু ও যে এইরকম কাজ করবে আমার ধারণার বাইরে।“

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola