Ayodhya: শুরু হল কলকাতা অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা। ABP Ananda Live
ABP Ananda | 18 Jan 2024 07:32 AM (IST)

Ram Mandir: অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠার বাকি আর পাঁচ দিন। আগে বাংলার সঙ্গে অযোধ্যার যোগাযোগ ছিল মাত্র দু’টি ট্রেন— দুন এক্সপ্রেস এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস। তাতে সময় লাগত কম বেশি দেড় দিন। কিন্তু বিমান পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে অযোধ্যা পৌঁছতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। বুধবার সেই উড়ানেরই প্রথম বোর্ডিং পাস হাতে তুলে দেওয়া হয় আদিত্যনাথের (yogi Adityanath) হাতে। অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে দেশ জুড়ে যে উন্মাদনা তৈরি করতে চাইছে বিজেপি (BJP), তার বিপ্রতীপে দাঁড়িয়ে রয়েছে মমতার শাসনাধীন পশ্চিমবঙ্গ। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে ‘ভোটের আগে গিমিক’ বলে অভিহিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা আগামী ২২ জানুয়ারি পাল্টা কর্মসূচির ডাক দিয়েছেন। ABP Ananda Live