'জনাদেশকে সম্মান করি, তবে তা দিয়ে সত্য লুকিয়ে রাখা যায় না', BJP কর্মীদের উপর হামলার অভিযোগে সরব JP Nadda

জেপি (J P Nadda) নাড্ডা আজ সাংবাদিক বৈঠকে বলেন, "নিচু তলায় কাজ করা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তাঁদের পরিবারকেও আক্রমণ করা হচ্ছে। মূলত মহিলাদের লক্ষ্য করা হচ্ছে। মহিলাদের শ্লীলতাহানি ও ধর্ষণ করা হচ্ছে। সেই কারণে আমরা ভোটের সময় যখন বলতাম যে মহিলারা পশ্চিমবঙ্গে  সবচেয়ে অসুরক্ষিত, তা ঠিকই বলতাম। জনাদেশের সম্মান করি। কিন্তু জনাদেশ থেকে সত্য লুকিয়ে রাখা যায় না। লুঠের ঘটনাও ঘটছে বাংলায়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola