দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মজার ভিডিও শ্যুট! ১ জন নিঁখোজ, উদ্ধার অপরজন

দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মজার ভিডিও রেকর্ডিং। ঘটনায় গঙ্গায় তলিয়ে নিখোঁজ এক যুবক। উদ্ধার করা গিয়েছে অপর আর এক যুবককে। পুলিশ সূত্রে জানা যায় রবিবার দিন দুপুরবেলা একদল যুবক তিলজলা এলাকা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছায়।সেখানে এক এক করে তিনটি রেলিং টপকে, বিপজ্জনকভাবে যুবকেরা গঙ্গা থেকে প্রায় দুশো ফুট উঁচুতে ঝুলতে থাকে। বেশ কিছুক্ষণ থাকার পর মোবাইল বার করে তারা ভিডিও শুট করতে যখন শুরু করে দেখা যায়, এক এক করে দুই যুবক প্রায় 200 ফুট নিচে গঙ্গায় ঝাঁপ দেয়। গোটা ভিডিও রেকর্ডিং করে অন্য বন্ধুরা। মোহাম্মদ তস্তিগীর আলম(23) ও জাকির সরদার (22) নামে দুই যুবক ঝাঁপ দেয় ,যার মধ্যে জাকির এর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola