Water Logging in Behala: বৃষ্টি কমলেও জলমগ্ন বেহালার মতিলাল গুপ্ত রোড, ভোগান্তি স্থানীয়দের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2021 09:18 PM (IST)

ভোর রাতে বৃষ্টি শেষ হলেও শুক্রবার দুপুরেও জল জমে রয়েছে বেহালার মতিলাল গুপ্ত রোডে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালের তুলনায় দুপুরে জল অনেকটা কমেছে। জলের মধ্যেই দৈনন্দিন কাজে বেরিয়েছেন স্থানীয় মানুষ। এই কারণেই কার্যত লকডাউনের মধ্যেই বেহালাবাসীর ভোগান্তি বেড়েছে।