Weather Update: আর কি ফিরবে শীত?

বসন্তের দখিনা হাওয়ায় শীতের বিদায়বার্তা। মেঘ-রোদের লুকোচুরির মাঝেই চড়ছে পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোরের দিকে শীতের হালকা আমেজ আর কিছুদিন থাকলেও, খুব দ্রুত তা উধাও হবে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সিকিমেও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola