চিকিৎসায় 'গাফিলতি'র অভিযোগ করোনা আক্রান্ত নার্সের, অস্বীকার এম আর বাঙুর কর্তৃপক্ষের
করোনা আক্রান্ত হয়ে ৭ তারিখ থেকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালের নার্স। তাঁর অভিযোগ, সেখানে তাঁর কোনও চিকিৎসা হয়নি। কোনও চিকিৎসক তাঁকে পরীক্ষা করেননি। এমনকী, তিনি নিজের আনা ওষুধ খেয়েছেন, নিজে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ডাক্তারদের জানিয়েছেন বলেও দাবি করেছেন ওই নার্স। যদিও গাফিলতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এম আর বাঙ্গুর হাসপাতাল কর্তৃপক্ষ।
Tags :
No Treatment From M.R Bangur Latest Update M.r Bangur Hospital M.R. Bangur Covid 19 Update Coronavirus Latest News Abp Ananda Coronavirus Covid-19