পুজোর আগেই কি চলবে লোকাল ট্রেন? রাজ্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে রেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2020 06:00 PM (IST)

পুজোর আগেই কি রাজ্যে চলবে লোকাল ট্রেন? মেট্রোর পর এবার লোকাল ট্রেন চালু করতে চায় রেল, সূত্র মারফত এমনটাই খবর| রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে| সোমবার থেকে মেট্রো চালু হওয়ার পর কী পরিস্থিতি থাকবে তা বিবেচনা করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত|