৩ মে পর্যন্ত বাড়ছে লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে বাড়ানো হল লকডাউনের সময়সীমা। আজ দেশবাসীর উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় ২১ দিন সময় যথেষ্ট নয়। তাই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে ৩ মে পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেন, এটা পয়লা বৈশাখ, বিহু, পোঙ্গলের মতো উৎসবের সময়। তা সত্ত্বেও লকডাউন মেনে ঘরে থাকছেন মানুষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola