আগামীকাল থেকে লকডাউন উত্তর দমদমের ৩৪টি ওয়ার্ডে, তরজায় সিপিএম-তৃণমূল
উত্তর দমদম পুরসভা এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করা নিয়ে সিপিএম তৃণমূল চাপানউতোর। আগামকাল থেকে উত্তর দমদম পুরসভা এলাকার ৩৪টি ওয়ার্ডে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। পুরসভা সূত্রে খবর, ১৫ জুলাই পর্যন্ত উত্তর দমদম পুর এলাকায় করোনায় ২৪২ জন আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষিতে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, পুরসভা করোনা সংক্রমণ মোকবিলা বা লকডাউন কড়াভাবে কার্যকর করার জন্য কোনও পদক্ষেপ করছে না। যদিও পুরসভার তরফে প্রশাসক সুবোধ চক্রবর্তী জানিয়েছেন, সব ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে লকডাউন করা হবে।