উত্তর দমদম পুরসভার ৩৪ টি ওয়ার্ডে আজ থেকে শুরু লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2020 02:06 PM (IST)

উত্তর দমদম ৩৪ টি ওয়ার্ডে আজ থেকে শুরু হলো লকডাউন। আগামী শুক্রবার পর্যন্ত চলবে লকডাউন। সকাল থেকে পুর এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশের টহল। বাজার, দোকানপাট বন্ধ। কেউ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলে পুলিশের ধমকের মুখেও পড়তে হচ্ছে।