লেকটাউনে রাস্তায় বেরোলেই শরীরের তাপমাত্রা পরীক্ষা পুলিশের, বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2020 10:21 AM (IST)

লেকটাউনে চলছে পুলিশের নাকা তল্লাশি। জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় বেরিয়েছেন তাঁদের থার্মাল চেকিং করছেন পুলিশ কর্মীরা। কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।