খাস কলকাতায় লকডাউন অমান্য করে বসল বাজার! ক্রেতাদের ভিড়ও যথেষ্ট, দেখা নেই পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2020 12:45 PM (IST)

কলকাতায় লকডাউন অমান্য করে বসল বাজার। কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে, নারকেলডাঙার গুরুদাস রোডে রাস্তার ওপরেই সবজি, মাছ, মাংস নিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে ক্রেতাদের ভিড়ও যথেষ্ট। যদিও মূল বাজারের গেট বন্ধ।