'২০২১-এ সরকার গড়ছে BJP-ই, কোনও খান-কুরেসি-ফুরফুরা শরিফ সরকার গঠন করবে না', Asaduddin Owaisi-র বাংলায় সফর প্রসঙ্গে বললেন BJP নেত্রী Locket Chatterjee

বাংলায় পা রাখলেন মিম প্রধাম আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। ফুরফুরা শরিফে গিয়ে দেখা করলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে। করেন বৈঠক। তাঁর বাংলা সফর নিয়ে বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, 'এতদিন খান, ওয়েইসি, কুরেসিকে একা পকেটে নিয়ে ঘুরছিল। এখন আর একজন এসে গেছেন তাদের ভোটের জন্য। আসতেই পারেন। ভারতে গণতান্ত্রিক উপায়ে ভোট হয়। তারা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বলে ওদের খুব দুঃখ ও কষ্ট হচ্ছে। ওরা ভেবেছিল খান, ওয়েসি, খুরেসিকে দিয়ে সরকার গড়বে। ২০২১-এ সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টিই। কোনও খান, কোনও ওয়েইসি, কোনও কুরেসি, কোনও ফুরফুরা শরিফ সরকার গঠন করবে না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola