রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে লুক আউট নোটিস জারি ইডি-র

রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে লুক আউট নোটিস জারি ইডি-র। চিঠি পাঠিয়ে সতর্ক করা হল ব্যুরো অফ ইমিগ্রেশনকে। ইডি সূত্রে খবর, মামলার তদন্তকারীদের কাছে খবর ছিল, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু দেশ ছেড়ে পালাতে পারেন। সেই কারণেই ইডি-র তরফে চিঠি পাঠিয়ে ব্যুরো অফ ইমিগ্রেশনকে জানানো হয়েছে, দেশের যে কোনও বিমানবন্দরে শুভ্রা কুণ্ডুর পাসপোর্ট জমা পড়লে, তা যেন সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়। এর আগে শুভ্রা কুণ্ডুর প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে হানা দেন ইডি-র অফিসাররা। ইডি-র তরফে শুভ্রা কুণ্ডুকে তিন-তিনবার নোটিসও পাঠানো হয়। হাজিরা না দিলে, আইনি পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছিল ইডি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola