Train Accident: একদিকে হাহাকার, অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় চলছে লুঠপাট !

একদিকে স্বজন হারানোর হাহাকার। মৃতদেহের (Accident Death) স্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজে বে়ড়াচ্ছেন বহু মানুষ। আরেকদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় চলছে দেদার লুঠপাট (Robbery)। রেল পুলিশের (RPF) সামনেই হতভাগ্য যাত্রীদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন অনেকে। শুধু তাই নয়, রীতিমতো বাছাই করে লুঠ হচ্ছে। ট্রেনের পার্সেল ভ্যানে গুরুত্বপূর্ণ নথি থাকার কথা। সেখানেও নির্বিচারে চলছে লুঠপাট। প্রশ্ন উঠছে, রেলের নজরদারি নিয়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola