করোনা আক্রান্ত মহন্ত নৃত্যগোপাল দাস, রামমন্দিরের ভূমিপুজোয় মোদির সঙ্গে ছিলেন অনুষ্ঠানমঞ্চে
উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনুষ্ঠানমঞ্চে ছিলেন মহন্ত নৃত্যগোপাল দাস। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নৃত্যগোপাল দাসের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। মথুরার জেলাশাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মেদান্ত হাসপাতালে নিত্যগোপাল দাসের চিকিত্সার ব্যবস্থা করতে। গত ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী দেখা করেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাসের সঙ্গে। পরে তাঁরা একসঙ্গে ভূমি পুজোর অনুষ্ঠানমঞ্চেও ছিলেন।
Tags :
Mahant Nritya Gopaldas Medanta Hospital Covid-19 Positive Yogi Adityanath Abp Ananda Ayodhya Ram Mandir Coronavirus