Mahua Moitra: সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র। ABP Ananda

Ethics Committee: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে নতুন মোড়। সংসদের এথিক্স কমিটির (Ethics Committee) সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)। ৩১ অক্টোবর এথিক্স কমিটিতে হাজিরা দেবেন না মহুয়া মৈত্র এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। 'আমাকে গতকাল সন্ধে ৭.২০-এ ইমেল করে সমনের কথা জানানো হয়'। 'তার আগে সংবাদমাধ্যমে সমনের কথা ঘোষণা করে দেন এথিক্স কমিটির চেয়ারম্যান'। '৪ নভেম্বর পর্যন্ত আমার সংসদীয় এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে থাকা সম্ভব নয়'। সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানালেন মহুয়া মৈত্র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola