মালদা: লকডাউন অমান্য করায় কান ধরে ওঠবোস, বাইক আরোহীকে লাঠিপেটা পুলিশের

মালদার চাঁচলে লকডাউন অমান্য করে রাস্তায় বেরনোয় পুলিশের কড়া শাস্তির মুখে পড়লেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। বাইরে বার হওয়ার কারণ দেখাতে না পারায় কয়েকজনকে কান ধরে ওঠবোস করানো হয়। মোটরবাইক নিয়ে যাঁরা বেরিয়েছিলেন, তাঁদের লাঠিপেটা করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, লকডাউন অমান্য করায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola