Mamata Banerjee Oath Ceremony: কোভিড-বিধি মেনে শপথগ্রহণ মমতার

শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ তৃতীয়বারের জন্য বাংলার মসনদে উপনীত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা আবহে অনাড়ম্বরভাবেই হল আজকের এই শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola