Mamata Banerjee PC: আগামী সপ্তাহে আরও ৩ হাজার কোভিড বেড বাড়ানো হবে, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের শেষে তিনি বলেন, ‘আলোচনার পর আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আমাদের এখন কোভিড রোগীদের জন্য ২৭ হাজার বেড রয়েছে। আগামী সপ্তাহে আরও ৩ হাজার বেড বাড়ানো হবে। মোট ৩৫০০ হবে আইসিসিইউ বেড। রোজ ২ লক্ষ মানুষের টিকাকরণ করা হচ্ছে। দ্বিতীয় ডোজকেই প্রাধান্য নেওয়া হচ্ছে, কারণ ভ্যাকসিন কম আছে রাজ্যে। আমাদের রাজ্য থেকে অক্সিজেন অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কোভিডে মারা গেছে কিনা জানতে আমরা টেস্ট করে নেব। যাতে দেহ বাড়িতে বেশিক্ষণ পড়ে না থাকে। বহিরাগতরা এসে কোভিড ছড়িয়ে গেছে। তাই আমাদের অনেক ব্যবস্থা নিতে হচ্ছে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola