Birbhum: বীরভূমে দুয়ারে সরকার কর্মসূচি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
সোমবার দু'দিনের বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এর পরেই জামবুনিতে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে খোঁজখবর নেন তিনি।আগামীকাল বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বোলপুরে যে রুটে অমিত শাহ (Amit Shah) রোড শো করেছিলেন, একই রুটে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Tags :
Bengal Election ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021 Mamata Banerjee