পশ্চিম মেদিনীপুরের শালবনীর বিষ্ণুপুর গ্রামে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের
ফের হাতির হানায় মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর বিষ্ণুপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ গ্রামে হানা দেয় ২৫-৩০টি হাতির দল। রীতিমতো তাণ্ডব চালায় তারা। স্থানীয় কৃষক অমল ঘোষের আলু খেত তছনছ করে। ফসলের ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে হাতির সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই প্রৌঢ়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়