তপসিয়ায় বেসরকারি সংস্থার কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা লুঠের অভিযোগ

তপসিয়ায় বেসরকারি সংস্থার কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা লুঠের অভিযোগ। ভোর সাড়ে ৫টা নাগাদ নাইট ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন বেসরকারি সংস্থার ওই কর্মী। অভিযোগ, তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। মারধর করে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কেড়ে নেয় টাকার ব্যাগ, মোবাইল। পরে তপসিয়া থানায় অভিযোগ জানান বেসরকারি সংস্থার ওই কর্মী। আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তপসিয়া থানার পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola