Manipur Violence : মণিপুরে বড় রদবদল ! মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং

ABP Ananda  |  09 Feb 2025 11:28 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : হিংসাবিধ্বস্ত মণিপুরে (Manipur Violenc)  এবার বড় রদবদল। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং (Biren Singh Resigns)। রবিবার রাজধানী ইম্ফলে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হলেন সিং।


সূত্রের খবর, মণিপুরে শাসক বদলাতে বিজেপি বিধায়কদের সমর্থন আদায়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বিজেপির এই বিধায়করাই সিংয়ের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ইতিমধ্যেই রাজ্যের এই পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ​​ভাল্লা। 


এদিন পদত্যাপত্রে সিং বলেছেন, “ মণিপুরের জনগণের সেবা করা সম্মানের বিষয়। প্রতিটি মণিপুরীর স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ, হস্তক্ষেপ ও উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।" আজ বিজেপির উত্তর-পূর্ব মণিপুরের ইনচার্জ সম্বিত পাত্র, রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং কমপক্ষে ১৯ জন বিধায়ক সিংয়ের সঙ্গে ছিলেন।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Manipur Violence : মণিপুরে বড় রদবদল ! মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন