লকডাউনে ভিডিও কলে ভার্চুয়াল জামাইষষ্ঠী সারলেন শাশুড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2020 10:21 AM (IST)

জামাইষষ্ঠী হলো বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের একটি পার্বণ। সারা বছর যেমনই যাক এই বছর শ্বশুরবাড়িতে জামাই আদর নিশ্চিত। তবে এবার তাতে কোপ বসলো লকডাউন। অন্যবার জামাইষষ্ঠীতে বাজারে পা রাখার জায়গা থাকে না কিন্তু এবার লকডাউনের জেরে বাজার ছিল ফাঁকা।