করোনা আতঙ্কে বন্ধ স্কুল, পড়ুুয়াদের বাড়িতেই মিড ডে মিলের চাল ও আলু পাঠানোর সিদ্ধান্ত সরকারের

গত কয়েক মাস ধরেই পার্ক সার্কাসে চলছে সিএএ-বিরোধী অবস্থান আন্দোলন। কিন্তু করোনা সংক্রমণ নিয়ে বর্তমান পরিস্থিতির জেরে সেই আন্দোলন দু'সপ্তাহের জন্য প্রত্যাহারের আবেদন করলেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, সিএএ-বিরোধিতা থাকবেই, তবে এই মুহূর্তে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে আপাতত আন্দোলন প্রত্যাহার করা হোক। এদিকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে বাড়িতেই মিড ডে মিলের চাল এবং আলু পাঠানোর ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শুরু হয়েছে তারই প্রস্তুতি। করোনা নিয়ে উদ্বেগের মধ্যে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola