Mid day meal: মিড ডে মিলের হাল অনুসন্ধানে কেন্দ্রীয় প্রতিনিধির দল
মিড ডে মিলের (Mid day meal) হাল খতিয়ে দেখতে রাজ্যে ১১ জনের কেন্দ্রীয় দল (Central team)। মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। আজ দুটি দলে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অনুসন্ধান চালাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গতকাল বিকাশ ভবনে গিয়ে স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিডডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন তাঁরা। গতকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার তিনটি স্কুলও ঘুরে দেখেন তাঁরা।