লকডাউনে বাড়ি ফেরার মরিয়া চেষ্টা, উত্তরপ্রদেশে একের পর এক দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2020 11:33 AM (IST)

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চিনকে ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা চলছেই। উত্তরপ্রদেশে জালাউনে গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু। গুরুত্বর আহত ১৪। অন্যদিকে উত্তরপ্রদেশেরই বাহরাইচে ট্রাক উল্টে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। আহত ৬০।