প্রকাশ্য দিবালোকে গুলি করা হল রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলরকে, অবস্থা আশঙ্কাজনক
লকডাউনের মধ্যে রায়গঞ্জের কান্তনগরে গুলিবিদ্ধ হলেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস। আজ বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালায়। বুকে গুলি লাগায় কাউন্সিলরকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, এদিন তিনি তাঁর বাড়ি থেকে কান্তনগর গিয়েছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ। যদিও হামলার কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে।
Tags :
Raiganj Medical Hospital Kantanagar Tmc Councillor Shot Raiganj Tmc Councillor Trinamool Congress Abp Ananda