পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ খুললেন না প্রধানমন্ত্রী: তন্ময় ভট্টাচার্য
প্রধানমন্ত্রী জানালেন, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। সংক্রমিত এলাকা ছাড়া অন্যান্য স্থানে শর্তাধীন যাতায়ত সম্ভব। প্রধানমন্ত্রীর থেকে ভবিষ্যতের কিছু দিশা আসবে বলে আশা করেন ভারতবাসী, বললেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। আইএমএফ থেকে জানাচ্ছে যে বেকারত্বের হার দেশে বাড়বে। পশ্চিমবঙ্গের যে খাদ্য সামগ্রী দরকার সেটা পাচ্ছে না এ রাজ্যের মানুষ। কেরলের মতো রাজ্যের মানুষ সরকার থেকে খাবার পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরবেন নানান রাজ্যে থেকে বা তাঁরা কী খাবেন তা নিয়ে কিছু বললেন না প্রধানমন্ত্রী।
Tags :
COVID-19 Live Lockdown Extended Coronavirus LIVE Abp Ananda Coronavirus Update Coronavirus Covid-19