Mumbai Fire:মুম্বইয়ের লোখন্ডওয়ালায় ফিল্মের সেটে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2022 08:54 PM (IST)

মুম্বইয়ের লোখন্ডওয়ালায় ফিল্মের সেটে ভয়াবহ আগুন। গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন। পরিচালক লভ রঞ্জনের সিনেমার সেটে আগুন। ফিল্মে অভিনয় করছেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। আগামী সপ্তাহে এই সেটেই শ্যুটিং করার কথা রণবীর-শ্রদ্ধার। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই, জানাল দমকল।