Death: নরেন্দ্রপুরের জয়েনপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু
নরেন্দ্রপুরের জয়েনপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু (Death)। ভুল চিকিৎসা ও পিটিয়ে মারার অভিযোগ তুলে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। মৃতের নাম তাপস বিশ্বাস। বছর ছাব্বিশের যুবক রাজপুরের বাসিন্দা। পরিবারের দাবি, ১৭ সেপ্টেম্বর নরেন্দ্রপুরের এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয় তাপসকে। আজ সকালে ফোনে তাঁরা মৃত্যুসংবাদ পান। নেশামুক্তি কেন্দ্রের মালিকের খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Tags :
Death Youth Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Rehab