চটজলদি নজরে ৯টা: শুভেন্দুর গড়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের, কাল পাল্টা পথে শুভেন্দু

শুভেন্দুর গড়ে শক্তি প্রদর্শন তৃণমূলের। অধিকারী বাড়ির কাছ থেকে মিছিল করে সভা ফিরহাদ-সৌগতর।গরহাজির শিশির-দিব্যেন্দু-সৌমেন্দু। কাল কাঁথিতে পাল্টা মিছিল শুভেন্দুর। গুদামের নেতাদের এনে মিছিল তৃণমূলের কটাক্ষ দিলীপের। শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁথির সভা থেকে তীব্র আক্রমণ ফিরহাদের। কর্মিসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে জবাব পাবেন। হুঁশিয়ারি সৌগত রায়ের। একুশের ভোটের আগে প্রতিমাসে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। জানালেন দিলীপ ঘোষ। এর মধ্যে প্রায় রাজ্যে আসছেন জেপি নাড্ডা-অমিত শাহ। প্রতিদিন রাজ্যে এলেও বিশেষ কোনও লাভ হবে না। কটাক্ষ তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola