নজরে চটজলদি ৯: সৌদিতে মরুভূমিতে তুষারপাত, লাল গ্রহে কাজ শুরু করল পার্সাভিয়ারেন্সের ৪টি ক্যামেরা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Feb 2021 10:09 PM (IST)
ABP News

প্রথমে নাম নিলেন বিজেপি নেতা রাকেশ সিংহের। তারপর আরও স্পষ্ট করে দিলেন, রাকেশকে কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ পরিচয় দিয়ে। শনিবার এভাবেই দলকে বিড়ম্বনায় ফেলে দিলেন মাদক সরবরাহের অভিযোগে ধৃত বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। 'বাংলা নিজের মেয়েকেই চায়' নাগরাকাটায় নতুন স্লোগানে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের মুখে বিমল গুরুঙ্গের (Bimal Gurung) বিরুদ্ধে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ইউএপিএ ও খুনের মামলা ছাড়া বাকি মামলাগুলি প্রত্যাহার। ফের ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল শুভেন্দু অধিকারীর, চুরি করতে সুবিধা হবে, কটাক্ষ অভিষেকের।  তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মিনাখাঁ। তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব, পরপর বাইক ভাঙচুর। দিলীপ ঘোষের গাড়ির সামনে বোমাবাজির পাল্টা অভিযোগ বিজেপির। পথসাথী থেকে বিজেপির কনভয় লক্ষ্য করে বোমা। বোমাবাজিতে ৩জন আহত, ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির পাল্টা অভিযোগ বিজেপির। ভোট ঘোষণার আগেই রাজ্যে এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার মেট্রোর নোয়াপাড়া দক্ষিণেশ্বর রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সম্প্রসারিত রুটে পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে। মেট্রো সূত্রের খবর পথের দৈর্ঘ্য বাড়লেও এখনই বাড়ছে না ভাড়া। মতুয়া সম্মেলনে মঞ্চে 'খেলা হবে' গানের তালে নাচলেন রাণাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মতুয়াদের অসম্মান করার অভিযোগ এনেছে বিজেপি। প্রকৃতির আজব খেলা, সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত। মঙ্গল গ্রহে অবতরণের পর কাজ করতে শুরু করল পার্সাভিয়ারেন্সের ৪টি ক্যামেরা। অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত নাওমি ওসাকার। কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জাপানের টেনিস তারকা। 


 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • নজরে চটজলদি ৯: সৌদিতে মরুভূমিতে তুষারপাত, লাল গ্রহে কাজ শুরু করল পার্সাভিয়ারেন্সের ৪টি ক্যামেরা

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ7 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা8 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের8 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন